ধামইরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসেসটিভ ডিভাইস বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে অ্যাসেসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর ২০১৮) বেলা ১১টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ধামইরহাট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত স্বল্পমাত্রার প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, হেয়ারিং এইড, ক্র্যাচ ও চশমা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফি আহমেদ, ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, এমরান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ধামইরহাট উপজেলা সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!