মহাস্থান প্রেস ক্লাবের উদ্যোগে চার শতাধিক কম্বল বিতরণ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার মহাস্থান প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে মহাস্থান আলিম মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, সমাজের গরিব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ ভালো কাজ।

গণমাধ্যম কর্মীদের উদ্যোগে এ কাজ সত্যি প্রশংসার দাবিদার। তিনি বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। গণমাধ্যম কর্মীদের এ উদ্যোগের প্রশংসা করে এমপি শরিফুল ইসলাম জিন্নাহ আরো বলেন, সমাজের কাছে সাংবাদিকদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ-দুর্দশার চিত্র গণমাধ্যমে প্রচারের পাশাপাশি তারা যে আরও সেবামূলক কাজ করতে পারে আজকের এ অনুষ্ঠান তার প্রমাণ।

তিনি এ ধরনের ভাল কাজ সাংবাদিকদের বেশি বেশি করে করার পরামর্শ প্রদান করেন।

মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুল বাছেত-এর সভাপতিত্বে মহাস্থান এলাকার চার শতাধিক গরিব, অসহায়, দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা জাপা সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান বাদশা, মহাস্থান ডিগ্রি কলেজের সাবেক অধ্য মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল।

ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওবায়দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: সোহেল রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, সাংগঠনিক সম্পাদক মো: নুর নবী রহমান, ধর্মীয় সম্পাদক কে.এম আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: আজিজুল হক বিপুল, দপ্তর সম্পাদক মো: আব্দুল বারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সাফায়াত সজল, সদস্য মোছা: তাহেরা জামান, মো: শহিদুল ইসলাম স্বপন, মো: গোলজার হোসেন প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!