শিবগঞ্জ উপজেলায় প্রার্থিতায় আলোচনার শীর্ষে ফিরোজ আহম্মেদ রিজু

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বগুড়ার শিবগঞ্জে আলোচনায় ও সাধারণ মানুষের পছন্দের শীর্ষে ফিরোজ আহম্মেদ রিজু।

এরই মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কোনো প্রার্থী মাঠে না থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ আর পোস্টার-ব্যানারে পুরো উপজেলা জুড়ে চলছে নির্বাচনী হৈ-চৈ।

প্রতি নির্বাচনে আলোচনার শীর্ষে থাকতো চেয়ারম্যান হিসেবে কোন দল থেকে প্রার্থিতা কে পাবেন? কিন্তু এবারের নির্বাচনে একটু ভিন্ন আলোচনা! উপজেলার প্রতিটি চা-স্টলে, হাট-বাজারে ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে করছেন উল্লসিত হৈ-চৈ।

উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অল্প সময়ে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন শিবগঞ্জের রায়নাগর ১২নং ইউনিয়নের পরপর ২বার বিপুল ভোটে বিজয়ী হওয়া সফল চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রায়নাগর ইউনিয়ন বাসিন্দা প্রখ্যাত শিক্ষাবিদ প্রাক্তন শিক্ষক ও রায়নাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুজিবুর রহমানের পুত্র বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ছোটবেলা থেকেই বাবার মতো মেধাবী, সৎ, পরপোকারী, পরিচ্ছন্ন আর স্বচ্ছ ইমেজের মানুষ। ছাত্রজীবন নিয়েও তিনি প্রশংসার দাবিদার। প্রতিযোগিতামূলক রাজনৈতিক জগতে নিজের স্বচ্ছতার ইমেজ ধরে রাখার পাশাপাশি সমাজসেবা, গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো আর সংগঠনে মেধাসম্পন্ন নেতৃত্ব তথা কর্মী সৃষ্টিতে তিনি অপ্রতিরোধ্য ভূমিকা রাখছেন।

একজন ভাল নেতা হিসেবে যতোগুলো গুণাবলী থাকা দরকার সবকিছুই আছে রিজুর। তাই স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যানে নির্বাচিত হলে ফিরোজ আহম্মেদ রিজু উপজেলার সকল স্তরের মানুষের মাঝে শতভাগ সেবা নিশ্চিত করবেন বলে উপজেলার সর্বত্রই আলোচনার ঝড় বইছে।

Similar Posts

error: Content is protected !!