ধর্ম ও স্বাধীনতা ব্যবসায়ীদের রুখবে হবে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, দেশ ও মানুষের মুক্তির জন্য নিবেদিত থেকে ধর্ম ও স্বাধীনতা ব্যবসায়ীদের রুখতে হবে। তাহলেই মুক্তি আসবে বাংলাদেশের সতেরো কোটি মানুষের।

দিনব্যাপী স্বাধীনতা উৎসবের তৃতীয় পর্বে পুরস্কার বিতরণী আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। এর আগে ২৬ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নতুনধারার রাজনীতিকগণ। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব হাসিবুল হক পুনম, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সদস্য গোলাম ওয়াজেদ সরকার রানা, মোহাম্মদ ইসলাম, জিয়াউদ্দিন সুজন প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নতুনধারার প্রতিটি নেতাকর্মীকে কথার চেয়ে কাজে বেশি অগ্রসর থাকতে হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুনধারা হবে ভালোবাসা-শ্রদ্ধা আর আন্তরিকতার সর্বোচ্চ উদাহরণ। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!