আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
আটকরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশধার গ্রামের বাসিন্দা আহলাদ মিয়া (৪০) ও একই এলাকার ইছব আলীর ছেলে জুলহাস (২০)।
শোভন খান সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদ পেয়ে সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান থামানো হয়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১২ কেজি গাঁজাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

সূত্র : বাংলানিউজ২৪

