আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) ।।
মহাস্থান আকবরিয়া মার্কেটের মেসার্স তাহিয়া পেপার হাউস-এর স্বত্ত্বাধিকারী জাহিদুর রহমানের উদ্যোগে নিজ তহবিল থেকে রাস্তায় জীবাণুনাশক স্প্রে ও সার্জিক্যাল ক্যাপ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মহাস্থান কাঁচা বাজার ও শিবগঞ্জ রোডে বিভিন্ন যানবাহনে জীবণুনাশক স্প্রে ও সবাইকে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ ও হাঁচি কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রিজু ইসলাম ও ফিরোজ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন অনন্ত পোল্ট্রি এন্ড ফিড-এর স্বত্ত্বাধিকারী টিপু সুলতান, ইমরান হোসেন, সার ব্যবসায়ী শহিদুল ইসলাম, আলহাজ্ব ফরহাদ হোসেন প্রমুখ।


