কটিয়াদী (কিশোরগঞ্জ) ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সামাজিক সংগঠন “আশ্রয়”-এর উদ্যোগে আচমিতা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০০ জন কর্মহীন শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, সাবানের ব্যাগ তুলে দেয়া হয়।
২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় আচমিতা বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা করে এই খাদ্যসামগ্রী পূর্বনির্ধারিত স্থানে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি ওয়ার্ডে গিয়ে প্রদান করা হয়।
এর আগে প্রতিটি ওয়ার্ডে করোনাভাইরাস রোধকল্পে কর্মহীন হয়ে পড়া সাধারণ শ্রমজীবী মানুষের তালিকা করে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করা হয়।
আশ্রয়-এর সমন্বয়কারী রাজীব সরকারসহ মো: কামাল উদ্দিন মাস্টার, মো: শফিকুল ইসলাম শফিক, আবু বাক্কার সুমন, মো: ফারুক আহমেদ, সাব্বির সরকার ফয়সাল, মো: দুলাল মিয়া সার্বিক সহযোগিতায় ছিলেন।


