নওগাঁ-২ : মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে মনোনয়নপত্র জমা দেন ৯ জন। ধামইরহাট ও পত্নীতলা সহকারী রিটানিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা করা হয়। ধামইরহাট ও পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর পর্যন্ত…

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে অষ্টগ্রামের একজন নিহত

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল মিয়া উপজেলার পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর…

সাবেক আইজিপি নূর মোহাম্মদের মনোনয়নে সিঙ্গাপুর আ’লীগের মিষ্টি বিতরণ

কটিয়াদী প্রতিনিধি ।। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদকে মনোনীত করায় সিঙ্গাপুরস্থ কিশোরগঞ্জ জেলা প্রবাসী ফোরাম মিষ্টি বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (২৭…

“টাকা দিয়ে মনোনয়ন দূরের কথা, ভোটারদের চা-ও খাওয়াবো না”

আমাদের নিকলী ডেস্ক ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপত্র কেনেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। কিন্তু এখনও তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি দলটি। তাই জাপা থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা…

বদল করলেন মমতাজের শিক্ষাগত যোগ্যতা ও স্বামী!

আমাদের নিকলী ডেস্ক ।। মানিকগঞ্জ-২ (সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী, কণ্ঠশিল্পী মমতাজ বেগম তার শিক্ষাগত যোগ্যতা ও স্বামীর নাম সংশোধনের আবেদন করেছিলেন নির্বাচন কমিশনে…

শিবগঞ্জে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জে মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৮ নভেম্বর বুধবার বিকাল ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে বিকাল ৩টা পর্যন্ত ৩৭, বগুড়া-২ শিবগঞ্জ…

হাটহাজারীতে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নুরালী মিয়ার হাটের পশ্চিমে শান্তিরহাট বাজারে শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিরাজ ব্রিক্স ম্যানুফ্যাকচার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী…

“খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির লক্ষ্যে ধানের শীষই আমাদের প্রার্থী”

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ ।। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির এই লড়াইয়ে ব্যক্তি নয় ধানের শীষই আমাদের প্রার্থী। ধানের শীষ এখন কোন দলের প্রতীক নয়, ধানের শীষ এখন জাতির মুক্তির প্রতীক। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ সারা বাংলাদেশের…

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “উন্নীতকরণ প্রকল্পের” ভবিষ্যৎ কী!

বিশেষ প্রতিনিধি ।। ১০ বছর ধরে অর্ধনির্মিতই রয়ে গেছে। ফাঙ্গাস আর আগাছায় ছেয়ে গেছে ভবনগুলো। প্রতিটি ভবনের ফাটল ভয়ের কারণ হয়ে উঠেছে। সীমানা প্রাচির ও রক্ষণাবেক্ষণের অভাবে পরিণত হয়েছে অসামাজিক কর্মকাণ্ডের অভয়াশ্রম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করে জানা যাচ্ছে না…

লাখাইয়ে বিজয় দিবস পালন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।। আসন্ন মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই…

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিইসি’র ভাগিনা

আমাদের নিকলী ডেস্ক ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার বোনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা এস এম শাহজাদা সাজু। আওয়ামী লীগ থেকে এসএম শাহজাদা সাজুকে মনোনয়ন দেয়ার খবর…

শেখ হাসিনার সিল ও স্বাক্ষর জাল করে মনোনয়ন!

আমাদের নিকলী ডেস্ক ।। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিল ও স্বাক্ষর জাল করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণার দলীয় মনোনয়নপত্রটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ওই মনোনয়নপত্রটিতে আওয়ামী…