নিকলীতে কিশোর লরি চালকের মৃত্যু

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের নিকলীতে সোমবার (১৯ মার্চ) রাতে সাদেক হোসেন (১৬) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের কুর্শা পশ্চিমহাটি গ্রামের মৃত ইসলামের পুত্র ও স্থানীয় মেসার্স আলতাব ব্রিকস নামের একটি ইট ভাটার লরি…

কাতারে প্রতিযোগিতায় হিফজ বিভাগে সেরা বাংলাদেশ

আমাদের নিকলী ডেস্ক ।। কাতারের দোহায় অনুষ্ঠিত তিজানুন নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশের খুদে কারি ও হাফেজরা। তিলাওয়াত ও হিফজ (মুখস্থ পড়া) শীর্ষক দুটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে…

নারী দিবসে আমরা কুঁড়ির সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি ।। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ মার্চ) শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি। আমরা কুঁড়ির অনুষ্ঠানে বিশিষ্টজনদের মাঝে আজীবন সম্মাননা প্রদান করা হবে…

কটিয়াদীতে টমটমের ধাক্কায় নিহত-১

নিজস্ব প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কটিয়াদীতে সোমবার (১৯ মার্চ) সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার (১৯ মার্চ) দুপুর ৩টায় কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনন্দ বাজার নামক স্থানে বাঁশবোঝাই একটি টমটমের ধাক্কায় কমলা বেগম (৫৫) নামে মহিলার মৃত্যু হয়।…

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

আমাদের নিকলী ডেস্ক ।। বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (২০ মার্চ)। জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল…

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

আমাদের নিকলী ডেস্ক ।। দেশের বাজারে এবার কমল স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৯৯১ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত। সারাদেশে ১৯ মার্চ সোমবার (আজ) থেকে নতুন এ দাম কার্যকর হবে। ১৮ মার্চ, রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি…

প্রতিবন্ধীদের মহাসম্মেলন আগামী ১৫ মে

আমাদের নিকলী ডেস্ক ।। প্রতিবন্ধীদের তিন দিনব্যাপী মহাসম্মেলন আগামী ১৫ মে ঢাকায় শুরু হবে। রোববার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক’ দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান…

ঘোড়াউত্রার ভাঙ্গনে বিলীন হওয়ার পথে ছাতিরচর

নিজস্ব প্রতিনিধি ।। ১৯৬৫ সাল থেকে অদ্যাবধি কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রত্যন্ত গ্রাম ছাতিরচরের ভয়াবহ নদী ভাঙ্গণের কোন প্রতিকার হচ্ছে না। এরই মধ্যে গ্রামের তিন-চতুর্থাংশ বিলীন হয়ে গেছে ঘোড়াউত্রা নদীগর্ভে। অন্তত এক হাজার পরিবার এই নদী ভাঙ্গনে হয়েছে সর্বসান্ত। হাওর জনপদের…

পবিত্র লাইলাতুল মি’রাজ ১৪ এপ্রিল

আমাদের নিকলী ডেস্ক ।। আগামী ১৪ এপ্রিল শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মি’রাজ পালিত হবে। রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ বি এম…

রাজধানীর পাবলিক লাইব্রেরি মাতালো “গণসাংস্কৃতিক সংস্থা কিশোরগঞ্জ”

নিজস্ব প্রতিবেদক ।। রাজধানীর আবৃত্তি সংগঠন “কণ্ঠশীলন”-এর আয়োজনে শনিবার (‌১৭ মার্চ) রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে দর্শক-শ্রোতা মাতিয়ে গেলো “গণসাংস্কৃতিক সংস্থা কিশোরগঞ্জ”র শিল্পীরা। এদিন রাত ৮টায় শুরু হওয়া তাদের পরিবেশনা চলে টানা দেড় ঘণ্টা। শনিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর পাবলিক লাইব্রেরি…

“দেশের প্রায় ১২ শতাংশ বালক-বালিকা নিয়মিত ধূমপানে আসক্ত”

আমাদের নিকলী ডেস্ক ।। দেশের প্রায় ১২ শতাংশ বালক-বালিকা নিয়মিত ধূমপানে আসক্ত। এর মধ্যে ৯ শতাংশ কিশোর এবং কিশোরী রয়েছে ৩ শতাংশ। পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও বা ‘হু’) উদ্যোগে পরিচালিত জরিপের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ‘দি…

নিকলীতে দুর্ধর্ষ চুরি, জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।। নিকলীতে এক হিন্দু বাড়িতে দরজার তালা ভেঙে শাবল দিয়ে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। যাবার সময় একটি শাবল এবং চোরদের দুই জোড়া জুতা ফেলে গেলেও পুলিশ অভিযোগ দায়েরের তিন দিনেও এগুলি জব্দ করেনি। চোর…