কার্তিক মাসে হাওরে মাছ ধরার উৎসব

আবদুল্লাহ আল মহসিন ।। ভাটি এলাকায় কার্তিক মাস এলে দেশী মাছ ধরার মহোৎসব দেখা যায়। এ সময় হাওরের পানি শুকিয়ে যায়। খাল-বিল থেকে বর্ষার পানি প্রবল স্রোতে নামতে থাকে। প্লাবণ ভূমি থেকে পানি চলে যাওয়ার সাথে সাথে মাছও নামতে থাকে।…

৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সংবাদদাতা ।। নিকলী সদর ইউনিয়নের কামারহাটির কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে গত রাতে ৬০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো কাশেমের ছেলে রাজিব (২৫) ও পুকুরপাড়ের বিচুন-এর ছেলে ফারুক (১৮)। এদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনে আটক করা হয়েছে…

হামলা করে খেলার পুরস্কার ছিনতাই : আহত ৩

সংবাদদাতা ।। ২৩ অক্টোবর শুক্রবার মানিকখালী মিয়া চান্দ মাঠে স্থানীয় একটি ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো নিকলী ও সুতিনখলা। ফাইনালে ভালো খেলে চ্যাম্পিয়ন হয় নিকলীর ফুটবল দল। পুরস্কার হিসেবে দেয়া হয় টেলিভিশন। পুরস্কারসহ বাড়ি…

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার অর্জনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

টুঙ্গিপাড়া থেকে আবদুল্লাহ আল মহসিন ।। সারাদেশের ৩১৫টি মডেল স্কুলের শিক্ষকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তারা সমাধি সৌধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করেন। পরে ঢাকা বিভাগীয় ৩১৫ মডেল…

মহা ধুমধামে চলছে দুর্গা পূজা

সংবাদদাতা ।। অন্যান্য বছরের মতো এবারো হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উতসব দুর্গা পূজা উদযাপন করছেন। নিকলী উপজেলাও এর ব্যতিক্রম নয়। মহা ধুমধামে উদযাপিত হচ্ছে এ উতসব। এ যেন এক মহা মিলনমেলা। এ উপলক্ষে নিকলীর বাইরে থাকা আত্মীয়-স্বজন বাড়িতে…

দুর্গা পূজা উপলক্ষে কাপড় ও অর্থ বিতরণ

সংবাদদাতা ।। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ মাসুক মিয়ার সৌজন্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সাহা অপূর তত্ত্বাবধানে, নিকলী সাহাপাড়ায় অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে ৩ শতাধিক শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।…

মানুষ প্রসব করেছে বাঘের বাচ্চা!

সংবাদদাতা ।। উপজেলা সদরের ষাইটধার গ্রামের আগলাপাড়ায় এক গৃহবধূ প্রসব করেছেন বাঘের বাচ্চা! এ গুজব নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গৃহবধূ রিতা (১৭) সোমবার ১৯ অক্টোবর প্রসব করেন এক বিকলাঙ্গ শিশু। স্বামীর নাম মো: জমির (২২)। ভ্রূণ অপরিণত…

গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সংবাদদাতা ।। গাছ থেকে পড়ে উসমান (২০) নামে এক যুবক আহত হন। স্থানীয়ভাবে চিকিৎসা সম্ভব না হওয়ায় দ্রুত তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২০ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। সে উপজেলা…

গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী!

সংবাদদাতা ।। গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে এক স্ত্রী। সম্প্রতি উপজেলার ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামী সুলতান মিয়া (২৮)কে গুরুতর অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের চাচাত ভাই জসিম…

নিকলী মুক্ত দিবস পালিত

সংবাদদাতা।। ১৯ অক্টোবর। একাত্তর সালের এই দিনে নিকলী থানা সদর শত্রুমুক্ত হয়। বিভিন্ন সংগঠনের নানান আয়োজনে দিবসটি পালিত হয়। এর মধ্যে অন্যতম উপজেলা সদরে বিকাল ৪টার আলোচনা সভা। দিনভর মুক্তিযোদ্ধাদের কয়েকটি গ্রুপের দফায় দফায় আক্রমণের মুখে রাজাকার ও পাক হানাদারদের…

হিন্দু বিয়ে নিবন্ধন শূন্যের কোটায়

বিশেষ সংবাদদাতা।। দায়িত্ব পাওয়ার পর থেকেই বেকার সময় পার করছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধক পণ্ডিত সুকান্ত আচার্য্য। নিবন্ধকের দায়িত্ব পাওয়ার পর থেকে অদ্যাবধি তার কাছে একটি বিয়েও নিবন্ধন করতে আসেননি উপজেলার কোনো হিন্দু ধর্মাবলম্বী বর-কনে পক্ষ। বছর বছর…

বাল্য বিয়ে : অবশেষে সেই কাজীর বিচারকার্য শুরু

সংবাদদাতা।। একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের নির্দেশক্রমে কাজী মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে বাল্য বিয়ে নিবন্ধনসহ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্ত করেছেন নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। গত বুধবার…