নিকলীর তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ

সদর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে গেছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার নিকলী ঈদগাহ মাঠে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু প্রশাসনের অনুমতি না পেয়ে কর্তৃপক্ষ মাহফিলটি বন্ধ করে দেয়। মাহফিল আয়োজকদের সূত্রে জানা গেছে, মাহফিলের প্রধান…

সহরমূল মসজিদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

নিকলী থানাধীন শহরমূল মিঞাপাড়া জামে মসজিদের সার্বিক পরিচালনা তথা- মসজিদের উন্নয়ন, ঈমাম, মোয়াজ্জিনের বেতন ও সার্বিক কাজ। মসজিদ পরিচালনার জন্য মতি মিয়ার দাদা প্রায় ২০ একর জমি ওয়াক্ফ করে যান। তার অবর্তমানে পর্যায়ক্রমে এসে মোতাওয়াল্লির দায়িত্বভার পড়ে মতি মিয়ার হাতে।…

বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ে আলোচনা ও র‌্যালী

গতকাল মঙ্গলবার উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি নিকলী উপজেলা…

রোদার নদী জলমহাল ইজারাদারের বক্তব্য

জোতদার হিসাবে পরিচিত নুরুজ্জামান, আক্কাছ, করিম গং দীর্ঘ দুই দশক যাবৎ ভুয়া কাগজ দেখিয়ে রোদা নদী জলমহালটি সরকার ইজারা দেয়া সত্বেও ইজারাদারকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির মাছ লুটে নিয়ে যায়। মিথ্যা মামলা দিয়ে ইজারাদার (স্বপন বর্মণ ও বকুল…

সবার ওপরে লায়নেল মেসি (সেরা ১০ গোল ভিডিওসহ)

ছোটোবেলায় একটি মেন্যু খুব পছন্দ ছিল তার। পাউরুটির সাথে গোশতের মিশ্রণে তৈরি বার্গার। সপ্তাহে বেশ কয়েকবার মেসির জন্যই এটি তৈরি হতো বাড়িতে। অন্যথায় তাকে খাওয়ানো হয়ে পড়ত দুঃসাধ্য ব্যাপার। তবে আরো একটি মেন্যু পছন্দ ছিল মেসির। এটি অবিষ্কার করেন তার…

সরকারি জমি দখল করছে সুভাষ চন্দ্র পাল

সরকারি ভূমির গাছ কেটে প্রাচীর নির্মাণ করে সরকারি জমি দখল করেছে সভাষ চন্দ্র পাল। তাকে সহযোগিতা করছেন নিকলী সদর ইউনিয়ন ভূমি অফিসের এক ভূমি সহকারী কর্মকর্তা। গত রোববার (২৩ নভেম্বর) নিকলী পুরান বাজারস্থ সুভাষ চন্দ্র পালের দোকানঘরের পূর্ব পাশের সরকারি…

পাঠ্যাভ্যাস উন্নয়নের মূল্যায়ন পরীক্ষা শুরু

বিশ্ব সাহিত্যকেন্দ্রের উদ্যোগে সেকায়েপ প্রকল্পের পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা ২০১৪ শুরু হয়েছে আজ বেলঅ ১১ায়। এতে বিশ্ব সাহিত্যকেন্দ্রের সরবরাহকৃত প্রশ্নে নিকলী উপজেলার ১টি কলেজ ও ১০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলের সাতশ’র বেশি বই পাঠক অংশগ্রহণ করে।

শোক সংবাদ

নিকলী নতুন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি জনাব আব্দুর রহমান আজ সকালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নতুন বাজার ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ব্যবসায়ীরা কালো পতাকা অর্ধনমিত রেখে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে। মৃত্যুকালে…

নিকলীতে নদীদখলের পায়তারা

জোতদার ও লিজ গ্রহীতাদের দির্ঘদিনের চলমান দন্দ্বের জের ধরে শুক্রবার আবুল কাশেম (৪৮) নামে এক ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আবুল কাশেমকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ আধূনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোতদার ও লীজ গ্রহিতা উভয়ে ক্ষমতাসীন দলের…

ইভটিজিংকে কেন্দ্র করে মারামারি, আহত ১

জেএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের গেইটের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এ সময় আক্রমণ পাল্টা আক্রমণ, মারামারি ও কিলাকিলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে গিয়ে রুকুল (২৫) নামে একজন আহত হন। ঘটনার…

পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান নির্বাচন

নিকলী উপজেলা পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ২০ ডিসেম্বর। এ উপলক্ষে প্রার্থী মনোনয়নপত্র মঙ্গলবার ১৮ নভেম্বর কিশোরগন্জ মুকসেদপুর পল্লী বিদ্যুত অফিসে দাখিল করা হয়েছে। চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন জামাল উদ্দীন (৪৬) ও আবু বাকার (৪৫)। আগামী…

আমাদের পরিচয় আমরা মুসলমান : অধ্যাপক তৈয়বুর রহমান

পূর্বগ্রাম যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার জংগিল হাটি ময়দানে বিকাল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান। মাহফিলে আরো দেশবরেণ্য উলামায়ে…