হাওরে বজ্রপাত : বাজিতপুরে ২ জনের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

বাজিতপুরে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতে মো. আব্দুর রাশিদ (৩৫) ও তৌহিদ মিয়া (২৭) নামের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ এপ্রিল) বিকালে উপজেলার মাইজচর কাটাবন ও বাহেরবালী হাওরে বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে মো. আব্দুর রাশিদ নেত্রকোনা জেলার বারহাট্টার আব্দুল মজিদের ছেলে এবং তৌহিদ মিয়া বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামের ছামেদ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, মাইজচর কাটাবন হাওরে ধান কাটার সময় বিকাল সাড়ে ৩টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মো. আব্দুর রাশিদের মৃত্যু হয়।

অন্যদিকে বিকাল ৪টার দিকে বাহেরবালি হাওরে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তৌহিদ মিয়ার মৃত্যু হয়।

সূত্র : বাজিতপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু  [কিশোরগঞ্জ নিউজ, ২২ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!