মহাস্থান ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

রোববার (২২ এপ্রিল) বিকালে ঐতিহাসিক মহাস্থান বাসস্ট্যান্ডের পূর্বপার্শ্বে নিত্যনতুন ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর সমাহার নিয়ে মহাস্থান ইলেকট্রোনিক্সের শোরুম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অত্র শোরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহাস্থান ইলেকট্রোনিক্সের সত্ত্বাধিকারী ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, মহিলা দলের সভানেত্রী নাজমা আকতার, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আইয়ুব খান, প্রভাষক হামিদুর রহমান ডাবলু, গোকুল বালিকা বিদ্যালয়ের সভাপতি কাউসার হোসেন খোকন, সমাজ সেবক বাবলু মিয়া, জামিউল ইসলাম রুবেল, এবিএম মিলন, মহাস্থান প্রেসক্লাব সভাপতি আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক আব্দুর রহীম সাজু, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সোহেল রানা, সমাজ সেবক বেলাল হোসেন, সামছুল হক মোল্লা, শাহজাহান আলী, লুৎফর রহমান, ওবায়দুর রহমান, সাইফুল হোসেন, আলী হোসেন, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহাস্থান ইলেকট্রনিক্সে দেশী–বিদেশী সুনামধন্য ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, মটর সাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের সমাহার লক্ষ করা যায়। গ্রাহকের সময়োপযোগী চাহিদা ও বিক্রয়োত্তর সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি সুলভ মূল্যে মানসম্পন্ন পণ্য বিক্রয় হবে মর্মে মহাস্থান ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী ফেরদৌস আলম পিলু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন গোকুল কেন্দ্রিয় ঈদগা মাঠের ইমাম মাওলানা আমিনুর রহমান।

Similar Posts

error: Content is protected !!