মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
হাটহাজারীতে একশত ৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আজিজুল হক (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে দক্ষিণ মাদার্শা আবদুন নবী চৌধুরী ঘাটা এলাকা থেকে ইয়াবা সহ আটক করে। আটককৃত মাদক বিক্রেতা একই এলাকার মৃত নুরুল হকের পুত্র।
মডেল থানার ডিউটি অফিসার সূত্রে জানা যায়, এস আই খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার গভীর রাতে দক্ষিণ মাদার্শা এলাকায় আবদুন নবী চৌধুরী ঘাটা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১ মে থানায় মামলা রুজু হয়েছে।
থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

