মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
হাটহাজারী উপজেলার দক্ষিণ-পূর্ব মেখল ঐতিহ্যবাহী আবাবীল ইসলামী সংগঠনের উদ্যোগে ৮ জুন শুক্রবার এক ইফতার ও আলোচনা সভা মেখল এশায়াতুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা মাইনুদ্দীন রুহি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মোরশেদ আলম।
বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবদুল মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার, মেখল ইউপি সদস্য ওসমান গনি সিকদার, শিক্ষানুরাগী মোঃ আনোয়ার আজাদ, মোঃ ওসমান ফারুক সিকদার, উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন মেখল মাদরাসার প্রধান মুফতি ও এশায়াতুসসুন্নাহ মাদরাসার মহাপরিচালক মুফতি মোঃ আলী কাসেমী।
বক্তারা বলেন, আবাবীল সংগঠনের এ কল্যাণ কাজে সমাজে ও এলাকায় যে বিস্তার ছড়িয়েছে তা যেন চিরদিন অব্যাহত থাকে। এ সংগঠনের সদস্যরা ইসলাম ও মাদক এবং সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছে। এলাকাবাসীর সহযোগিতায় এ সংগঠন ভবিৎষতে আরো সমাজের উন্নয়ন কাজ সহ এলাকায় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করছি। রমাজান মাস সংযোগের মাস। এ মাসে যে কোন খারাপ ব্যাবিচার থেকে সকলে যেমন সতর্ক থাকে রমজানের পরেও সকল প্রকার অন্যায়, খারাপ ও জুলুম থেকে যেন সকলকে হেফাজত রাখে ও সমাজের মানবতার কল্যাণ কামনায় এগিয়ে আসে।
উক্ত সংগঠনের সভাপতি মাওলানা এরশাদ সিকদারের সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন ও ওসমান খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনামুল হাসান মারুফ।


