শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ শিবগঞ্জ আসনে মহাজোট মনোনিত প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপিকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করতে লাঙ্গলের জোয়ারে এলাকার হাজার হাজার নারী পুরুষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ২০১৮) বিকাল ৪টায় রায়নগর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে সর্বকালের সেরা মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মহাস্থান ত্রী-মোহনী উপজেলা গেট থেকে শুরু করে ইউনিয়নের ৮ এবং ৯নং ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে মিছিল পুনরায় মহাসড়ক রোডস্থ নির্বাচনী অফিসে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন, জিন্নাহর পত্নী মোহসিনা আক্তার মেরী। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে জিন্নাহকে বিজয়ী করে আমরা একসাথে বিজয় মিছিল করব, আমরা ঐক্যবদ্ধভাবে এমপির পক্ষে মাঠে নেমেছি। কোন শক্তিই আমাদের লাঙ্গলের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।
আওয়ামী লীগের থানা কার্যনির্বাহী সদস্য বাবুল মিয়া বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান সাইফুল, সাধারণ সম্পাদক শাহজাহান কাজী, আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আলহাজ্ব আব্দুল জলিল, জাপা নেতা গোলাম রব্বানী পুটু, আলাল মিয়া, আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহীন, মোশারফ হোসেন, লুৎফর রহমান, আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম, আবুল হোসেন খোকা, শফিকুল ইসলাম বারিদার, শহিদুল, রফিকুল ইসলাম বাদল, ফুল মিয়াসহ ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


