নিষেধাজ্ঞা প্রত্যাহার : সৌদি নারীদের বিয়ে করলে মিলবে ভাতাও!

আমাদের নিকলী ডেস্ক ।।

অভিবাসীদের বিয়ে করতে পারবে না- এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। ফলে সৌদি নারীদের বিয়ে করতে বাধা নেই বাংলাদেশী অভিবাসীদেরও। তাছাড়া সৌদি নারীকে বিয়ে করলে মিলবে ভাতাও!

জানা গেছে, কোনো অভিবাসী যদি কোনো সৌদি নারীকে বিয়ে করেন তাহলে তিনি মাসিক বেতন পাবেন। অবসরকালীন পেনশন সুবিধাও দেয়া হবে।

সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। তাছাড়া সৌদির পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছেন সেদেশের অনেক নারী। এমন পরিস্থিতিতে অভিবসীদের জন্য সৌদি নারীদের বিয়ের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তবে এ সুবিধা দিলেও তার জন্য আগে থেকেই কৌশলি হতে হবে। যদি কোনো অভিবাসী সৌদি নারীকে বিয়ে করতে চান তাহলে তাকে অবশ্যই আগে থেকে দেশটির ‘স্পেশাল এক্সপ্যাট সিস্টেমে’ নিবন্ধন করতে হবে।

সূত্র : পালাবদল, ১৯ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!