মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
একশত ভাগ গ্রাহক সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার মহাস্থানে ব্যাংক এশিয়া’র এজেন্ট শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০১৯) বিকাল ৪টায় মহাস্থান হাটের পূর্বপাশে সাকাওয়াত ম্যানশন মার্কেটস্থ ব্যাংক এশিয়ার এজেন্ট শাহাদত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অফিস কক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজু এই এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আলহাজ্ব সাকাওয়াত হোসেন বারিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মিজানুর রহমান, শিবগঞ্জ থানা অফিসার (ইনচার্জ) মিজানুর রহমান, এতিপি এবং শাখাপ্রধান ব্যাংক এশিয়া লিঃ-এর বন্দে আলী, এজেন্ট ব্যাংকিং এশিয়া শাখার সুমন রায়, ব্যাংক এশিয়া শাখা লিঃ-এর বিশ্বজগৎ সুর।
মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব, মহাস্থান ইসলামী ব্যাংক শাখার প্রধান মোঃ আবুল কালাম সিদ্দীকি প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মহাস্থান ব্যাংক এশিয়ার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।


