ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি এম এম কলেজ, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কেজি স্কুল, ধামইরহাট আইডি একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পনে অংশ নেন।

সকালে প্রভাতফেরী ও আলোচনা সভায় ইউএনও গতপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, ওসি (তদন্ত) মাহবুব আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান ধামইরহাট আইটি একাডেমীর পরিচালক ও উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!