মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে পবিত্র কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পূর্ব নিকলী নুরানী হাফিজিয়া মহিলা মাদরাসার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার সভাপতি মোহাম্মদ বুলবুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এসকে মাহফুজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বগ্রাম সুন্নী মসজিদের সভাপতি মুরশিদ ভুইয়া, মসজিদের ইমাম মাওলানা আবদুল মজিদ, শওকত কবির নাদিম, আবুল কালাম, প্রবাসী মোঃ কাইয়ুম, মোঃ ইসহাক মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ বাদল মিয়া, নুরচান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কোরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক ও পাগড়ী প্রদান করা হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

