মহাস্থানে দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

মহাস্থান বন্দরে সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর ব্যক্তিগত কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২৭ জুলাই বুধবার বিকেলে মহাস্থান বন্দরে এমপি কার্যালয়ে গরিব ও অসহায় পরিবারের কর্মসংস্থানের লক্ষে বাংলাদেশ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২০টি সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

mohasthan selai machine

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়, রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল, জাপা নেতা দুলাল হোসেন, উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী, ইউনিয়ন যুব সংহতির সভাপতি শাহাবুল ইসলাম, এমদাদুল হক, শরিফুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, ওয়েদুজ্জামান হাম্মাদ প্রমুখ।