Category গণমাধ্যম থেকে

প্রাথমিকে সহকারী শিক্ষকদের জন্য আসলো সুখবর

আমাদের নিকলী ডেস্ক ।। প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য এবার আসলো সুখবর। তাদের আন্দোলন এবার সার্থকতা পেতে যাচ্ছে। বেতনস্কেল বাস্তবায়নের জন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছিলেন তার কিছুটা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, প্রাথমিকের…

বিপিএল ২০১৯ নিলামে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা

আমাদের নিকলী ডেস্ক ।। রোববার (২৮ অক্টোবর ২০১৮) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯ মৌসুমের নিলাম। সরাসরি চুক্তি করার হিসেবে ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্সের নাম সবচেয়ে বড়। ডেভিড ওয়ার্নারের সাথে চুক্তি করেছে সিলেট সিক্সার্স। এবি ডি ভিলিয়ার্সকে দলে…

খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড

আমাদের নিকলী ডেস্ক ।। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ চারজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(২৯ অক্টোবর) ঢাকার…

কোন মাদকের জন্য কী সাজার বিধান

আমাদের নিকলী ডেস্ক ।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল ২০১৮ শনিবার জাতীয় সংসদে পাস হয়েছে। রাষ্ট্রপতির সইয়ের পর বিলটি আইনে পরিণত হবে। এই আইনের ৯ ধারায় বলা আছে, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহার হয় এমন কোনো দ্রব্য বা উদ্ভিদের…

হাত ভাঁজ করা দেখে জেনে নিন কার ব্যক্তিত্ব কেমন

আমাদের নিকলী ডেস্ক ।। বিজ্ঞানীরা বিশ্বাস করেন বডি ল্যাংগুয়েজ দেখে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যায়। এমনকি সম্পর্কের ক্ষেত্রে সেই ব্যক্তি কেমন, সেটাও জানা যায়। আর তাই বডি ল্যাংগুয়েজ বিশ্লেষণ করে রাজপরিবারের কিংবা তারকাদের ব্যক্তিত্ব কিংবা সম্পর্কের বিষয়ে ধারণা করার জন্য…

“জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই”

আমাদের নিকলী ডেস্ক ।। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যদি আবার ক্ষমতায় আসতে পারি, তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যথা-বেদনা দূর হবে। একবার হলেও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই আমি।’ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির…

ঢাবির ‘ঘ’ ইউনিটে পুনঃপরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড শুরু ৫ নভেম্বর

আমাদের নিকলী ডেস্ক ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে বাতিল হওয়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে আগামী ৫ নভেম্বর। ওই দিন বিকেল পাঁচটা থেকে পরীক্ষার দিন ১৬ নভেম্বর বেলা দুইটা পর্যন্ত প্রবেশপত্র…

বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন আশরাফুল

আমাদের নিকলী ডেস্ক ।। ম্যাচ গড়াপেটার দায়ে মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছরর জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি এখন স্বপ্ন দেখেন জাতীয় ক্রিকেট দলে ফেরার। সেটি অনিশ্চিত হলেও আপাতত বিপিএলে সুযোগ মিলেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের। মোহাম্মদ আশরাফুলকে জাতীয়…

সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে! দাবি পাকিস্তানী ইমামের

আমাদের নিকলী ডেস্ক ।। আজ থেকে প্রায় দুই-আড়াইশো বছর আগের কথা। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, প্রথম এই তথ্য প্রকাশ করার দায়ে একঘরে করে রাখা হয়েছিল গ্যালিলিওকে। দীর্ঘদিন অন্ধকার ঘরে গৃহবন্দি থেকে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও। মানবকল্যাণে নিজের জীবন দিয়ে প্রমাণ…

“রূপ দেখে ভালোবাসা হয় না, এটা হৃদয়ের”

আমাদের নিকলী ডেস্ক ।। বর্তমানে ভালবাসা শব্দটার হয়ত কোন অর্থই নেই। মূল্যহীন এই শব্দটা। তবে এই মূল্যহীন সময়েই ভালবাসাকে পুরো মূল্য দিয়েছেন এই জুটি। তবে সাধারণ মানুষের মত নয়, তারা তো অসাধারণ। বলছি রফিকুল ইসলাম (২৩) ও নাসরিন আকতারের (১৯)…

ভারতীয় সব টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা দিলো পাকিস্তান

আমাদের নিকলী ডেস্ক ।। নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে পাকিস্তানে ভারতীয় সব টিভি চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের ক্যাবল টিভি অপারেটররা বলিউডের কোনো গান বা ছবিসহ ভারতীয় কোনো খবর বা বিনোদনের কোনো অনুষ্ঠানই আর…

৪ জনের শরীরে বেঁচে থাকবেন অমিত!

আমাদের নিকলী ডেস্ক ।। হিন্দুদের বৃহত্তম শারদীয় ধর্মীয় উৎসবের পঞ্চমীর দিন কলকাতার উল্টোডাঙায় উড়ালসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন অমিত মুখোপাধ্যায় নামে এক যুবক। পরে তার মস্তিষ্কের কার্যকারিতা থেমে যাওয়ায় (ব্রেন ডেথ) অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তার পরিবার। এরপর কলকাতার এসএসকেএম…