কালবৈশাখীতে প্রাণ গেল গাভী-বাছুরের, ২০৫ হেক্টর জমির ধান মাটিতে

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।। নওগাঁর ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে ২০৫ হেক্টর জমির ধান মাটিতে নুইয়ে গেছে। সেই সাথে বজ্রপাতের প্রভাব ও ঝড়ের কবলে পড়ে এক গৃহবধূর গাভীন গরু ও বাছুর তাৎক্ষণিকভাবে মারা যাওয়ায় গৃহবধূ আসমা খাতুনের স্বপ্ন ধুলিস্মাৎ হয়েছে।…















