যৌন হয়রানি মামলায় নয় বছরের সাজা রবিনহোর


আমাদের নিকলী ডেস্ক ।।

এমন প্রোফাইল খুব কম ফুটবলারেরই আছে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটি ও সান্তোসের মতো ক্লাবে খেলেছেন রবিনহো। ‘নতুন পেলে’ খেতাব মিলেছিল খোদ পেলের কাছ থেকেই। কিন্তু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সেরাটা কখনো দেখা যায়নি। আর কাল তো কলঙ্কের দাগই লেগে গেল তাঁর গায়ে। যৌন হয়রানির মামলায় নয় বছরের সাজা হয়েছে রবিনহোর।

যৌন হয়রানির ঘটনাটি ২০১৩ সালের ২২ জানুয়ারির। তখন মিলানের জার্সিতে মাঠে নামতেন রবিনহো। ২২ বছর বয়সী এক আলবেনিয়ান নারীকে আরও পাঁচজনের সাথে হয়রানি করেছিলেন রবিনহো। ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, উদ্দাম নৈশ জীবন যাপনের জন্য বিখ্যাত রবিনহোকে সে ঘটনায় নয় বছরের শাস্তি দিয়েছেন মিলানের এক আদালত।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত রিয়ালের জার্সি চাপানো রবিনহো বর্তমানে অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলছেন। ব্রাজিলের হয়ে দুটো কনফেডারেশন কাপ জয়ী এই ফুটবলার এর মাঝে ২০১৫ সালে খেলেছেন গুয়াংজু এভারগ্রান্ডের হয়ে। সূত্র : মার্কা।

সূত্র : যৌন হয়রানির মামলায় নয় বছরের সাজা রবিনহোর  [প্রথম আলো, ২৪ নভেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!