বয়সের আইনি বাধা, ফিরে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী


আমাদের নিকলী ডেস্ক ।।

পটুয়াখালীর বাউফলের ছেলে ইমরানকে বিয়ে করতে না পেরে নিজ দেশে ফিরে যাচ্ছেন ইন্দোনেশিয়ান সেই তরুণী। বিমানের টিকেটের জন্য ইতিমধ্যে তিনি ট্র্যাভেল এজেন্সির সাথে কথা বলেছেন।

জানা যায়, ওই তরুণীর প্রেমিক ইমরানের বয়স ২১ বছর না হওয়ায় আইনি প্রতিবন্ধতায় তিনি স্বদেশ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে ইমরানের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন বলে জানান।

নিকি উল বলেন, খবরটি জানার পর আমি ব্যথিত হয়েছি। ২-১ দিনের মধ্যে আমার দেশে চলে যাবো। বিমানের টিকেটের জন্য ট্র্যাভেল এজেন্সির সাথে কথা বলেছি। ইমরান ও তার পরিবারের সদস্যদের ব্যবহারে আমি মুগ্ধ। আমি ইমরানের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।

জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ইমরান হোসেনের (১৯) সাথে ফেসবুকে এক বছর আগে নিকি উল ফিয়ারের (২৪) পরিচয় হয়। ইমরান দাসপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের পুরান বাবুর্চি বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। একপর্যায়ে তারা প্রেমের সর্ম্পকে জড়িয়ে পরেন। নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের মি. ইউ লি আন থোর মেয়ে। তিনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইন্দোনেশিয়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১ ডিসেম্বর নিকি উল ফিয়ার ভালোবাসার টানে সুদূর ইন্দোনেশিয়া থেকে ঢাকা চলে আসেন। সেখান থেকে ৩ ডিসেম্বর প্রেমিক ইমরানের পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের বাড়িতে আসেন। এখানে এসে নিকি যখন জানলেন, আইন অনুযায়ী প্রেমিক ইমরানের বিয়ের বয়স ২১ হয়নি। তখন তিনি হতাশ হয়ে পরেন। তার হাস্যেজ্জল মুখ মলিন হয়ে যায়। নিরবে চোখের পানি ফেলেন।

সূত্র : ইমরানকে বিয়ে করতে না পেরে ফিরে যাচ্ছেন ইন্দোনেশিয়ান সেই তরুণী  [বিডি বর্নিং, ৬ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!