
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ও মুমুরদিয়া ইউনিয়নের (নাগেরগ্রাম ও মুমুরদিয়া গ্রামের) সংযোগস্থল “পুরুষবধিয়া” বিলের ধারে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় এই ঘোড়াদৌড় শুরু হয়।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান (জামান)।
মোট ৩টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোকের মোঃ বকুল মিয়ার ঘোড়া প্রথম স্থান অর্জন করে।
পরে বিজয়ীর হাতে ২২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেয়া হয়। প্রায় লক্ষাধিক দর্শকের সমাগম ঘটে এই প্রতিযোগিতায়। ঘৌড়াদৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ শারফুল কাদের (মনি)।

