মানিকখালী বাজারে আগুনে ২ দোকান ভষ্মীভূত

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কটিয়াদী পৌর এলাকার মানিকখালী সড়কের শিমুলতলী বাজারে রোববার (১৪ জানুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডে ২টি দোকান মালামালসহ ভষ্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা, কিশোরগঞ্জ এবং বাজিতপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরের মালিক পুরাতন কাগজের ব্যবসায়ী আবু হানিফা অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন এবং তার দু’টি দোকানঘর পুড়ে যেতে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।

ফায়ার সার্ভিস বাজিতপুর অফিসের জাকির হোসেন জানান, ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৮ লাখ টাকা।বিষয়টি নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

পৌর মেয়র শওকত উসমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Similar Posts

error: Content is protected !!