বগুড়ার মহাস্থানে জেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বগুড়ার মহাস্থানে বগুড়া জেলা পরিষদের মালিকানাধীন পুকুরে ইজারাদার রাজিব হাসান কর্তৃক পোনামাছ অবমুক্ত করা হয়।

প্রধান অতিথি হিসাবে পোনামাছ অবমুক্ত করেন শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাচ্চা মিয়া, আব্দুল মালেক, হারুন অর রশিদ, ইব্রাহিম আলী, মিটু মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ।

পুকুরটি গত ১৬ নভেম্বর জেলা পরিষদ বগুড়ার স্মারক নং ১৭৯/(অংশ-২) ২০১৭-২০১৮/ ৩২৬ এ দরপত্র আহ্বান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে রাজিব হাসান গত ৪ ডিসেম্বর দাখিলকৃত দরপত্রে সর্বোচ্চ ৭০ হাজার টাকায় ৫ ডিসেম্বর জেলা পরিষদ দরপত্র মূল্যায়ন কমিটির সভায় সুপারিশক্রমে উক্ত দরপত্র সদরের ধাওয়াকোলা গ্রামের টিটিল খানের পুত্র রাজিব হাসানকে পুকুরটি ইজারা প্রদান করা হয়।

ইজারা প্রাপ্তির পর রাজিব হাসান শনিবার দুপুরে বিভিন্ন প্রজাতির ২০ মণ পোনামাছ চাষের উদ্দেশ্য পুকুরে ছেড়ে দেন।

Similar Posts

error: Content is protected !!