জেলা বিএনপি সভাপতি শরিফুল আলমের পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক ।।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের পিতা সিদ্দিক মিয়া বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আলম গ্রুপ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিদ্দিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে এদিন মারা যান। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। নিজ এলাকা কিশোরগঞ্জের কুলিয়ারচরে একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের নামাজে জানাজা কুলিয়ারচর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনায় অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের পক্ষ থেকে।

সিদ্দিক মিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!