মহাস্থান বগুড়া প্রতিনিধি ।।
বগুড়া সদরের গোকুল ইউনিয়ের পলাশবাড়ী পূর্ব পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে রোববার (২৮ জানুয়ারি) রাতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। প্রধান অতিথি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্মীয় রীতি-নীতি মেনে চললে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা মোঃ নুরুল ইসলাম আজাদী (যশোর), ২য় বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোঃ আমিনুর রহমান (উত্তর বগুড়া)।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ছালামত আলী, গোলাম সারওয়ার, হাজেফ আব্দুল মতিন, এমদাদুল হক দুলাল, সাজেদুল ইসলাম সুজন, সাবেক সদস্য ছামসুল হক, জাহাঙ্গীর হোসেন, ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমাজসেবক আলহাজ আঃ রহিম, আলহাজ আব্দুল জলিল, আলহাজ বাচ্চু মিয়া, টুকু মিয়া, আব্দুল মান্নান, লুৎফর রহমান, আব্দুর রহিম, মোহাম্মদ আলী পরান, শামিম আহম্মেদ, উজ্জল হোসেন, মিস্টার, আকরাম হোসেন, আমজাদ হোসেন, আঃ রশিদ, পলাশ হোসেন, মুকুল হোসেন, হেলাল উদ্দিন রানা, ব্যবসায়ী জিয়াউল রহমান জিয়া, সিরাজুল ইসলাম, রনি ইসলাম, ফাহিনুর ইসলাম, সোহেল রানা প্রমুখ।

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়
এদিকে সোমবার সকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ৩০ জন বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ করা হয়। ভাতা কার্ড বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল সবুজ সরকার বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তাদেরকে সমাজের বোঝা মনে না করে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সমাজের সকলকে তাদের পাশে এগিয়ে আসা দরকার। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাজেরা বেগম, ইউপি সদস্য হবিবর রহমান, সাজেদুল ইসলাম সুজন, এমদাদুল হক দুলাল, উদ্যোক্তা মুসফিকুর রহমান উজ্জল প্রমুখ।

