হাটহাজারীতে আগুনে পুড়ল ৪ বসতঘর

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারী ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জোবরা গ্রামের বদি মাঝির বাড়িতে ৪টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোর চারটার সময় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ শফি, মোঃ জানে আলম, শাহ আলম, বদিউল আলম।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৪ কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা চালিয়ে ও হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুনের নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের টিম ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লাখ টাকা বলে তারা জানিয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া পরিবারদের মাঝে সহযোগিতার হাত বাড়াতে দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে গৃহ সামগ্রী বিতরণ করেন শাহ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোঃ রহিম শাহ ও মাওলানা আবদুর রহমান। নিঃস্ব হওয়া পরিবারগুলো এ সময় অল্প সহযোগিতা পেয়ে কিছুটা স্বাচ্ছ্যন্দবোধ করেছেন ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।

Similar Posts

error: Content is protected !!