৭ পদে নিয়োগ দিচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ড

ইতি আফরোজ ।।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ৭টি পদে ২৫ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে নারী ও পুরুষ প্রার্থী উভয়ই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে।

একজনকে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। উপ-সহকারী প্রকৌশলী কাম তত্ত্বাবধায়ক পদে জনবল নিয়োগ হবে একজন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৭ জনের নিয়োগ হবে।

এ ছাড়া ইলেকট্রিশিয়ান পদে দুইজনের নিয়োগ হবে। সেই সাথে স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পরীক্ষার সদন থাকতে হবে। সকল পদেই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শেষ সময় ১৭ মে।

সূত্র : চাকরির সুযোগ মাদরাসা শিক্ষা বোর্ডে  [প্রিয় ডটকম, ১৭ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!