নিজস্ব প্রতিবেদক ।।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন সেলিম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. ইমরান হোসেন এবং সহ-সভাপতি আবু সায়েম। সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন শফিকুল আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাজমা সুলতানা নীলা।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— যুগ্ম সম্পাদক আবুল বাসার, সহ-সাংগঠনিক সম্পাদক কোহিনূর আক্তার সুমা, প্রচার সম্পাদক রাসেদ রাজ, অর্থ সম্পাদক আলমগীর কাওসার জুয়েল এবং মহিলা সম্পাদিকা বিলকিস আক্তার স্বর্ণা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, অ্যালামনাই সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। এর পাশাপাশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তারা।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


