নিজস্ব প্রতিবেদক ।।
কারার ইমরান মাহাদী নিয়ন। এ বছর নিকলী জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সদা উজ্জ্বল-উচ্ছল ও সুদর্শন নিয়নের জন্মদিন আগামীকাল (মঙ্গলবার, ১ মে)।
মানবিক বিভাগে এসএসসিতে অংশ নেয়া নিয়নের বাবা কারার ইকতার আহমেদ আরিফ একজন ব্যবসায়ী ও রাজনীতিক। দুই ভাই, এক বোনের মধ্যে নিয়ন সবার বড়।

নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম-এর নিজস্ব প্রতিনিধি কারার ইমরান মাহাদী নিয়ন জানায়, “ভবিষ্যতে ব্যবসায় করার পরিকল্পনা রয়েছে”। সুন্দরতম এই দিনটি সামনে রেখে নিয়ন সবার কাছে দোয়া চেয়েছে।
প্রিয় নিয়নকে এক দিন আগে থেকেই জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিচ্ছে তার বন্ধুরা। আমাদের নিকলী ডটকম পরিবার কারার ইমরান মাহাদী নিয়নের জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছে; সেই সাথে তার সুন্দর, উজ্জ্বল ও সফলতম ভবিষ্যতের দোয়া।


