খোলা চিঠি : পাসপোর্ট পুনঃনবায়নে বিড়ম্বনা কমান মান্যবর রাষ্টদূত!

রাখী গোপাল দেবনাথ ।।

আধুনিকায়নের যুগে সবকিছুতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। প্রযুক্তির ব্যবহারে আজ লাল-সবুজ পতাকা মহাকাশে উড়ছে। দেশে আজ প্রতিটা কাজেই প্রযুক্তি ব্যবহার করে সময় বাঁচানোর চিন্তা করছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে সবই চেষ্টা করছে।

কিন্তু আধুনিকায়নের যুগে পাসপোর্ট পুনঃনবায়নের জন্য অ্যাম্বেসিতে সশরীরে হাজির হতে হয়। এটা তো এক বড় বিরম্বনা। কোরিয়াসহ বিশ্বের উন্নত দেশে যারা আমরা প্রবাসী আছি সবাই ব্যস্ত। ব্যস্ততার মধ্যে যারা দূরবর্তী স্থানে অবস্থান করে তাদের জন্য সশরীরে হাজির হওয়া খুবই কষ্টকর।

তাছাড়া শ্রম ঘণ্টার অপচয় আছে তো। অথচ মেশিন রিডেবল পাসপোর্টে সকল তথ্য বা উপাত্ত জাতীয় সার্ভারে আছে। জার্মান দূতাবাসে তাই ব্যক্তিকে সশরীরে হাজির হতে হয় না যদি না ব্যক্তি তার নতুন ছবি পাসপোর্টে অন্তর্ভুক্ত না করে। প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করলেই হয়। এক্ষেত্রে ডাকযোগে প্রেরণের মাধ্যমে পাসপোর্ট পুনঃনবায়নের ব্যবস্থা করার জন্য অনুরোধ রইল।

প্রতিদিন কাদের ও কয়টি পাসপোর্ট রিসিভ হল তা দূতাবাসের ফেইসবুক পেইজে আপডেট করলেই সবাই বিস্তারিত জানতে পারবে। এতে প্রবাসীদের বিড়ম্বনা কমবে। প্রবাসীদের শ্রমঘণ্টা বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতিতে রেমিটেন্স বৃদ্ধি পাবে।

লেখক : প্রবাসী, দক্ষিণ কোরিয়া।
rakhi.gopal4@gmail.com

Similar Posts

error: Content is protected !!