নিকলীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিকলী হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন ২০১৮) বিকাল ৩টায় পুকুরপাড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নিকলী ও পার্শ্ববর্তী উপজেলার প্রতিযোগীরা কেরাত, হামদ ও নাত পরিবেশনে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজুল হক আয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুল্লাহ আল মহসিন, মাওলানা এজে এম শাহাব উদ্দিন, মাওলানা আবদুল কুদ্দুছ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবে কাওছার।

Similar Posts

error: Content is protected !!