নিজস্ব প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকা (কেজেএফডি)-এর সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণের পিতা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামছউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর কিশোরগঞ্জের চংশোলাকিয়ায় নিজ গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাহাঙ্গীর কিরণের পিতার ইন্তেকালে “আমাদের নিকলী ডটকম” পরিবারের পক্ষে শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহছান। একই সঙ্গে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়।

