বাজিতপুরে বিদ্যুতায়িত হয়ে নৌকা শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শোভন মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের বড় খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মতিউর রহমানের ছেলে এবং তিনি স্টিলের নৌকা তৈরির কাজ করতো।

বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টিলের তৈরি নৌকা বানানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শোভনের মৃত্যু হয়েছে।