কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে শুক্রবার ১০ জুন রাতে ও শনিবার ১১ জুন দুপুরে কিশোরগঞ্জে ১৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার সাদুল্লাচর ও কাঁটাবাড়িয়া এলাকা থেকে আটক করা হয় বুলবুল মেম্বার (৪৪), শফিক (৩৫) সাদেক (৩২), আনিস (২২), খলিল (৩১), আব্দুল আহাদ (৫০), শহীদুল ইসলাম (৩৫), বাবুল মিয়া (৩২), জলিল (৪৮), জাকির হোসেন (২৯), ফেরদৌস (২৭), আমিনুল ইসলাম (৩০), বুলবুল (২২), আবু সাঈদ (৩২), জলিল (৩৭) নামে ১৫জনকে। জুয়া খেলার অভিযোগে তাদেরকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়াও সদর থানার পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে জহির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে আটক করা হয়েছে অমৃতা (৪৫) নামে এক নারীকে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগ রয়েছে। তাদেরকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

