নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মাজার ও খানকাহ পন্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৫ জুন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারে মডেল কেয়ারটেকার মাওলানা জালাল উদ্দিন নিজামীর পরিচালনায় আলোচনা শুরু হয়। এতে উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আলিয়া কাওমী ঘরানার আলেম উলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন মাজার খানকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাজার খানকার সামাজিক প্রভাব সৃষ্টিতে আলেম-উলামাদের প্রতি আহবান জানান।

