বাজিতপুরে অভিমান করে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে বিষপানে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত বাবু মিয়ার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে শিপন মিয়া (১৪) মায়ের সাথে অভিমান করে বিষপান করলে গুরুতর আহত অবস্থায় তাকে রোববার ২৬ জুন সকালে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালের দিকে শিপন নিজের দুধাল গাভীনির পা ভেঙ্গে দেয়ায় তার মা গালমন্দ করলে সে নিজে নিজে বিষপান করে। এবং এতে তার মৃত্যু হয়।

 

রোববার দুপুরে বাজিতপুর থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর ডায়েরি রুজু করা হয়েছে।