নিকলী পাইলট মডেল স্কুলে জঙ্গীবাদবিরোধী আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত কর্মসূচী অনুযায়ী ৩ সেপ্টেম্বর শনিবার নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জঙ্গীবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
nikli gc pilot school
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কারার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নূরুল আমিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজিত কুমার দাস প্রমুখ।

ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আলোচনা করেন ৮ম শ্রেণীর ছাত্র তানজীম হাসান ঈশিন ও ৭ম শ্রেণীর ছাত্রী কারার শেফতা মুর্শেদ কান্তা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এছাড়া নিকলী উপজেলাধীন প্রতিটি স্কুল ও কলেজে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন স্কুল-কলেজের বিপুল পরিমাণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

ab nurjahan school
এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়
dampara kmu school
দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়
majlishpur school
মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়