খালিয়াজুরীতে জুয়া খেলার দায়ে ৭ জনকে জরিমানা

খালিয়াজুরী (নেত্রকোণা) সংবাদদাতা।।

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে সাত জুয়ারিকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল জাহেদ (৪০), রোমান (৩৪), লেলিন (৩২), মিনার উদ্দিন (৩৩), মেরাজ (৪২) নূর মোহাম্মদ (৩৭), মোখলেছ (৫০) নামে সাত জনের প্রত্যেককে ৪০০/- টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তারা বল্লী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বল্লী ফেরি ঘাটে মাছের আড়তে জুয়ার আসর বসে। খরব পেয়ে খালিয়াজুরী থানার এসআই মোঃ সাদরুল হাসান খান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে বল্লী ফেরিঘাটে অভিযান চালিয়ে উক্ত সাত জুয়ারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে বুধবার রাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ তোফায়েল আহমেদের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেয়া হয়।

Similar Posts

error: Content is protected !!