বাজিতপুরে অপহরণের পর স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

বাজিতপুর প্রতিনিধি।।

কিশোরগঞ্জের বাজিতপুরে অপহরণের ৩ দিন পর অপহরণ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মার্চ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সরারচর ইউনিয়নের খালেকার ভান্ডা গ্রামের বাসিন্দা স্থানীয় সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিপড়ুয়া ছাত্রীকে অপহরণ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১ মার্চ বুধবার একই এলাকার বিয়েপাগল মল্লিক উপজেলার খালেকার ভান্ডা গ্রাম থেকে জোরপূর্বক দশম শ্রেণিপড়ুয়া এ ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ২ মার্চ ছাত্রীর মা সেলিনা আক্তার বাদী হয়ে বাজিতপুর থানায় অপহরণের অভিযোগ করেন।

পুলিশ অভিযোগ পাওয়ার ১ দিনের ভেতরে বিশেষ অভিযান চালিয়ে অপহরণ হওয়া ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী মল্লিককে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাজিতপুর থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণকারী মল্লিককে জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!