কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদককে ৩ বছর কারাদণ্ড

আমাদের নিকলী ডেস্ক ।।
দ্রুতবিচার আইনে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক ‍মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।

রোববার ২৬ জুন দুপুরে কিশোরগঞ্জের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আলাউল আকবর এ রায় দেন। তবে বিএনপি নেতা সোহেল পলাতক রয়েছেন।

khaled saifullah sohel

এদিকে, একই মামলায় রাজিব আহম্মেদ আসাদ ও জহিরুল ইসলাম নামে দুই নেতাকেও একই সাজা দেয়া হয়।

আদালত সূত্র জানায়, গত ২০১৩ সালের ২২ জুন বিরোধী দলের হরতালের সমর্থনে আসামিরা কিশোরগঞ্জের আখড়া বাজারে ইট-পাটকেল নিক্ষেপ ও ট্রাক-অটোরিকশা ভাঙচুর করেন।

পরে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় রোববার আদালত এ রায় ঘোষণা করেন।
সূত্র : বাংলানিউজ২৪