ওস্তাদ লালচান বিনোদনের এক অপরিহার্য নাম

ওস্তাদ লালচান। নিকলীর সাংস্কৃতিক অংগনে এক সময়ের অপরিহার্য একজন। দীর্ঘ সময় নিকলীবাসীকে বিনোদন দিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই ওস্তাদ লালচান।

অসুস্থতাজনিত কারণে এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। আর্থিকভাবেও অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। আছে দুই ছেলে। দুজনই স্কুলে পড়ছে। কজন ছাত্রকে সংগীত শিক্ষা দিয়ে সামান্য কিছু উপার্জন। শিল্পকলা একাডেমী থেকে পান মাসে ৫০০ টাকা করে। এ দিয়ে কোনোমতে সংসার চলছে। চিকিৎসা করানোর মত কোনো সামর্থ্য নেই। এই দৈন্যদশার হাত থেকে মুক্তির জন্য শুভাকাংখিসহ সবাই সহযোগিতার হাত বাড়াবেন বলে আশা করি।

 

বিশেষ সংবাদদাতা

ছবি সংগ্রহ : কলিম উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *