বাজিতপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভাটি উপজেলা পরিষদ (নান্দিনা) হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল রাসেল, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা প্রমুখ।

bijoy dibas prostuti bajit

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস-২০১৬ উদযাপনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।