
নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জে ভিটামিন-এ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের ওপর সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ আগস্ট জেলা প্রসাশন ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রেশন (গেইন)-এর সহযোগিতায় জেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ কর্মশালার আয়োজন করে। সংগঠনের সভাপতি আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনীর পরিচালনায় কর্মশালায় বক্তৃতা করেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, জ্যেষ্ঠ সহকারী কমিশনার আবু তাহের সাঈদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, ক্যাবের প্রোগ্রাম অফিসার মোফাজ্জল হোসেন, গেইনের প্রতিনিধি সৈয়দ মুনতাসির রেদওয়ান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ব্যবসায়ী নেতা ফরিদ আহমেদ, নারীনেত্রী বিলকিস বেগম প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা ভিটামিন-এ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের ওপর জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভোজ্য তেল আইন এবং লবণ আয়োডিনযুক্তকরণ আইন বাস্তবায়নের আহ্বান জানান। কর্মশালায় গেইন প্রতিনিধি প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন-এ সমৃদ্ধ তেল ব্যবহারের উপকারিতা বিষয়ে একটি উপস্থাপনা করেন।

