
নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: আশরাফ উদ্দিনের পিতা আব্বাস আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ১০৫ বছর।
আব্বাস আলী ১ সেপ্টেম্বর শুক্রবার মাগরিগের সময় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন এশার নামাজের পর নিকলী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে দরগাহবাড়ি গোরস্তানে দাফন করা হয়।

