ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি কলেজের মাস্টার্স পরীক্ষা স্থগিত

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষাটি ১ নভেম্বর বুধবার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বাসস

এছাড়াও পূর্বে পরিবর্তিত তারিখ অনুযায়ী গণিত পরীক্ষা আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ সেপ্টেম্বর শনিবার একথা জানায়।

Similar Posts

error: Content is protected !!